25 C
আবহাওয়া
১১:১৯ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চীনের বেলুন কোন তথ্য সংগ্রহ করেনি : পেন্টাগন

চীনের বেলুন কোন তথ্য সংগ্রহ করেনি : পেন্টাগন


বিএনএ, বিশ্বডেস্ক : চীনা যে বেলুনটি গত ফেব্রুয়ারিতে আমেরিকা মহাদেশের আলাস্কা থেকে পূর্ব উপকূল অতিক্রম করেছিল সেটি কোনও তথ্য সংগ্রহ করেনি। পেন্টাগন এমনটাই জানিয়েছে।

বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা বলেছেন, সন্দেহভাজন গুপ্তচর বেলুনটি যেসব গোপন তথ্য সংগ্রহ করতে পারতো বলে আশঙ্কা ছিল তা “প্রশমিত করার জন্য পদক্ষেপ নিয়েছে” যুক্তরাষ্ট্র।

গুলি করে ভূপাতিত করার পর বেলুনের ধ্বংসাবশেষ বিশ্লেষণ করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।

পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র অবগত ছিল যে, “বেলুনটির গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতা রয়েছে”।

কিন্তু “এখন আমরা এটা মূল্যায়ন করতে পেরেছি যে এটি যুক্তরাষ্ট্রের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় বা আমেরিকাকে স্থানান্তরের রূট হিসেবে ব্যবহারের সময় কোন তথ্য সংগ্রহ করেনি”।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেকোন ধরণের গোয়েন্দা তথ্য সংগ্রহকে প্রশমিত করার জন্য যে পদক্ষেপ নিয়েছিল তা বেলুনটিকে সংবেদনশীল তথ্য সংগ্রহে বাঁধা দিতে “ভূমিকা” রেখেছে।

প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে আটলান্টিক উপকূলে একটি যুদ্ধবিমানের সাহায্যে গুলি করে ভূপাতিত করা হয়। এর আগে বেলুনটি ফেব্রুয়ারিতে আমেরিকা এবং কানাডার উপর দিয়ে এক সপ্তাহ ধরে উড়েছে।

সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুনটির সেন্সরগুলি পরে সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছিল।

বিএনএনিউজ/এইচ.এম/ এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!