23 C
আবহাওয়া
৭:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » যশোরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

যশোরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

যশোরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

বিএনএ, যশোর: যশোরের কোতয়ালী মডেল থানা এলাকায় আপন দুই বোন ফরিদা বেগম ও ফাতেমা বেগমের বসতবাড়ির বাথরুমের হাই’কমডের প্লাস ট্যাংকি ও স্টিলের বাক্নের মধ্যে থেকে ১৯ হাজার ৮০০ শ’ পিস ইয়াবা ট্যাবলেট, একটি আই’ফোন ও মাদক বিক্রয়ের নগদ ১ লক্ষ ৪৮ হাজার ৮০০ শত টাকাসহ দুই নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে যশোর র‌্যাব-৬ এর সদস্যরা।

শনিবার (১ জুন) গভীর রাতে কোতয়ালী মডেল থানা এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফরিদা বেগম ও ফাতেমা বেগম কোতোয়ালী মডেল থানার বকচর কবরস্থান রোড এলাকার লুৎফর শেখের মেয়ে।

র‌্যাবের অফিস সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মাদক কারবারীদের জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তারা বিভিন্ন অবৈধ পন্থায় স্বল্প মূল্যে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট স্বল্প মূল্যে ক্রয় করে যশোর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলো।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান, জব্দ আলামত ও গ্রেপ্তার আসামীদের যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ সোহাগ হোসেন/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী