24 C
আবহাওয়া
২:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » টাঙ্গাইলে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪

টাঙ্গাইলে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪


বিএনএ, টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী ও এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) দুপুর ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার গাংগাইর বোমা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ধনবাড়ী উপজেলার পাইস্কা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মাঈনুদ্দিন (৫০), তার স্ত্রী তাহেরা বেগম (৩০) ও একই গ্রামের দরদ আলীর ছেলে ফরহাদ (৪৫)। তবে নিহত এক শিশুর পরিচয় পাওয়া যায়নি।

মধুপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হেমাউল কবির বলেন, ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাস ব্যাটারিচালিত ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এছাড়া এক শিশু গুরুতর আহত হলে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ মিয়া বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে