20 C
আবহাওয়া
৪:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » অনুষ্ঠান চলাকালীন সঙ্গীতশিল্পী কেকের মৃত্যু

অনুষ্ঠান চলাকালীন সঙ্গীতশিল্পী কেকের মৃত্যু


বিএনএ, বিশ্বডেস্ক: মানুষের জীবন ভীষণ ক্ষণস্থায়ী। বারে বারে সেলিব্রিটিদের আচমকা মৃত্যু সেটার প্রমাণ দিয়ে যাচ্ছে। তবে একটু আগে কল্লোলিনী তিলোত্তমার বুকে যে ঘটনা ঘটলো তা মেনে নিতে পারছেন না সঙ্গীতপ্রেমী মানুষরা।

মঙ্গলবার (৩১ মে) কলকাতায় গুরুদাস মহাবিদ্যালয়ের  নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন মৃত্যু হয়েছে ৫৩ বছর বয়সী বলিউডের বিখ্যাত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের (কেকে)। সেখানে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে কলকাতার সিএমআরআই (CMRI) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মঙ্গলবার রাতে নজরুল মঞ্চের অনুষ্ঠান শেষে সেখানে অনেকেই তার সঙ্গে ছবি তুলতে চাইলেও কেকে ছবি তুলতে চাননি। এরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখান থেকে কলকাতার সিএমআরআই হাসপাতালে নিয়ে গেলে সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

শিল্পীর মৃত্যুর খবর ফেসবুকে প্রথম জানান অমিত কুমারের স্ত্রী রিমা গঙ্গোপাধ্যায়। সঙ্গে সঙ্গে শোকের ছায়া নেমে আসে অনুরাগী মহলে। সুরের শহর কলকাতা শিল্পীর গানের শেষ সাক্ষী হয়ে রইল।

কেকে বাংলা, হিন্দি, তামিল, কণ্ণড়, মালয়ালামসহ বেশ কয়েকটি ভাষায় গান গেয়েছেন। তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে জারা সা, দিল ইবাদত, কেয়া মুঝে পেয়ার হে, তুহি মেরি সাব হে, বিতে লামহে, আখোমে তেরি আজাবসি ইত্যাদি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী