31 C
আবহাওয়া
৫:২৭ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » জাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক মনজুরুল হক

জাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক মনজুরুল হক

জাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক মনজুরুল হক

বিএনএ, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক শেখ মো. মনজুরুল হক। ভূগোল ও পরিবেশ বিভাগের এই অধ্যাপক বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন।

মঙ্গলবার (১ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, শেখ মো. মনজুরুল হককে আগামী চার বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে বর্তমান উপ-উপাচার্য হিসেবে রয়েছেন অধ্যাপক আমির হোসেন। তার মেয়াদ শেষ হলে আগামী ৯ জুলাই থেকে অধ্যাপক শেখ মো. মনজুরুল হকের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ কার্যকর হবে। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, মনজুরুল হক উপ-উপাচার্য পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন। এবং বিধি মোতাবেক সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

বিএনএনিউজ/শাকিল,মনির

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী