24 C
আবহাওয়া
৫:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চলন্ত গাড়ি থেকে মাথায় রড পড়ে মহিলার মৃত্যু

চলন্ত গাড়ি থেকে মাথায় রড পড়ে মহিলার মৃত্যু


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে চলন্ত টমটমের (ইজিবাইক) উপর থেকে রড পড়ে সালমা বেগম (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (১ এপ্রিল) সকালে উপজেলার কুতুবজোম ইউনিয়নের বটতলা বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমা বেগম ওই গ্রামের মৃত আবুল বশরের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, গোরকঘাটা বাজার থেকে আড়াইশো কেজি লোহার রড় নিয়ে একটি টমটম গাড়ি ঘটিভাঙ্গা যাচ্ছিলো। টমটমের চালে চিকন রশি দিয়ে লোহার রড গুলো বাঁধা ছিল। দ্রুত গতির গাড়িটি বটতলা বাজারের পূর্বপাশে স্পিড ব্রেকার পার হওয়ার সময় লোহার রডগুলো পাশের রাস্তায় হেঁটে যাওয়া পথচারী বৃদ্ধ সালমা বেগমের গায়ে পড়ে। সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের নাতি খালেদ মাহমুদ জানান, তার নানী প্রতিদিন সকালে তালিমে যান। আজ তালিমে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী বলেন, এ ঘটনায় নিহতের পরিবার থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

বিএনএ/শাহীন, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী