24 C
আবহাওয়া
৫:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন বিচারক আবদুর রহিম

ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন বিচারক আবদুর রহিম


বিএনএ, কক্সবাজার:ভারতে ১১ দিনের প্রশিক্ষণে যাচ্ছেন কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ আবদুর রহিম ।

গত ২২ মার্চ আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশিক্ষণ) মোঃ শামশুদ্দীন মাসুম স্বাক্ষরিত এক আদেশে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ আবদুর রহিম সহ ৪৯ জন  বিচার বিভাগীয় কর্মকর্তাকে ভারতে প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য সুপ্রীম কোর্টের পরামর্শক্রমে অনুমতি দেওয়া হয়।

প্রশিক্ষনার্থী বিচারকরা ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমির আমন্ত্রণে একই একাডেমিতে এবং ভারতের একটি স্টেট জুডিসিয়াল একাডেমিতে আগামী ৩ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নেবেন।

মোহাম্মদ আবদুর রহিম গত প্রায় ২ বছর ধরে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) পদে দায়িত্ব পালন করছেন।

কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ আবদুর রহিম ভারতে প্রশিক্ষণে থাকাবস্থায় কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ মোসলেহ উদ্দিন কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস.এম আব্বাস উদ্দিন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী