31 C
আবহাওয়া
১০:০৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » জবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিএনএ, জবি: কারাবন্দী সাংবাদিক মুশতাক আহমেদকে হত্যা ও ছাত্রদল নেতাকর্মী উপর হামলা-গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের দুটি গ্রুপ।

সোমবার (১ মার্চ) পুরান ঢাকার রায়সাহেব বাজার ও জর্জ কোর্ট এলাকায় ছাত্রদলের দুটি গ্রুপ আলাদা বিক্ষোভ মিছিল করে।

একটি গ্রুপের মিছিল রায়সাহেব বাজার মোড় থেকে শুরু হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে আসতে চাইলে পুলিশ ধাওয়া খেয়ে মিছিলটি পন্ড হয়ে যায়। বিক্ষোভ মিছিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী আবিদ কামাল রুবেল এবং মেহেদী হাসান হিমেল নেতৃত্ব দেন।

ছাত্রদলের অপর একটি গ্রুপ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুজন মোল্লা ও মিলাদ ভুঁইয়া নেতৃত্বে জজ কোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। এই মিছিলটিও বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে আসতেই পুলিশের বাধায় পন্ড হয়ে যায়।

বিএনএনিউজ/এসবি,মনির

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম