23 C
আবহাওয়া
৮:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » তিনদিন ধরে নিখোঁজ নোবিপ্রবি শিক্ষার্থী

তিনদিন ধরে নিখোঁজ নোবিপ্রবি শিক্ষার্থী


বিএনএ, নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) কৃষি বিভাগের শিক্ষার্থী ফারহানুজ্জামান রাকিন(২২) তিনদিন ধরে নিখোঁজ আছেন।  শুক্রবার(২৬ ফেব্রুয়ারি) বাড়ি যাওয়ার কথা বলে তিনি মেস থেকে বের হন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো তাঁর সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নোয়াখালীর সুধারাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার বন্ধুরা।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, রাকিনের বাড়ি চাঁদপুরের কচুয়া থানার শ্রীরামপুর গ্রামে। তিনি নোয়াখালী পৌর শহরের রশিদ কলোনিতে শাহাজাহানের বাসায় ৫ম তলায় মেসে থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। পরিবার, আত্মীয়-স্বজনদের কেউই তার সন্ধান পাননি। তার ব্যক্তিগত মোবাইল নাম্বারটিও (০১৭৩৯-৪২১৩৩৮) বর্তমানে বন্ধ। ৩ দিন ধরে ছেলে নিখোঁজ থাকায় দিশেহারা তার বাবা-মা। তাঁরা ছেলেকে খোঁজে পেতে সবার সহযোগিতা চেয়েছেন।

রাকিনের সন্ধান পেয়ে থাকলে
যোগাযোগের ঠিকানা:
০১৭০৯৩১৮৯৮২(বিশ্বজিৎ)
০১৬৮৪৭২৩৮১৬(অপু)
০১৫২১৪৪৭৯৩৫(শান্ত)

 

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী