26 C
আবহাওয়া
৩:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ২৪ ঘণ্টায় মৃত্যু ৩১,করোনা শনাক্ত ১৩১৫৪

২৪ ঘণ্টায় মৃত্যু ৩১,করোনা শনাক্ত ১৩১৫৪

করোনা ভাইরাস

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১৩ হাজার ১৫৪ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জনে।

মঙ্গলবার(১ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৪২৫ জনে।  শনাক্তের হার ২৯.১৭ ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৩১টি নমুনা সংগ্রহের বিপরীতে পরীক্ষা করা হয় ৪৫ হাজার ৯৩টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪৭ শতাংশ।

২৪ ঘণ্টায় যে ৩১ জন মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ১৫ জন এবং নারী ১৬ জন। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১৯ জন। এ ছাড়া চট্টগ্রামে সাতজন, সিলেটে দুজন এবং রাজশাহী, খুলনা ও রংপুরে মারা গেছেন একজন করে।
 

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। একই বছরের ১৮ মার্চ প্রথম মৃত্যু ঘটে কোভিড-১৯ রোগে।

আরও পড়ুন : চট্টগ্রামে করোনায় ৩ মৃত্যু

বিএনএ নিউজ ২৪,জিএন

নিউজটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া শেয়ার বাটনে ক্লিক করুন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের