23 C
আবহাওয়া
৫:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় ৩ মৃত্যু

চট্টগ্রামে করোনায় ৩ মৃত্যু


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ নতুন করে ৭২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।এদিন করোনায় তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৯৮৯ জনের নমুনা পরীক্ষায় ৭২৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় ২৪ দশমিক ৩৯ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ৫৩০ জন নগরের এবং ১৯৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৩৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৫৬ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৫৭ জন, অ্যান্টিজেন টেস্টে ৫৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯১ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৭৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৬ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩১ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৩১ জন, ল্যাবএইড হাসপাতাল ল্যাবে একজন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে পাঁচজন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ২৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে