24 C
আবহাওয়া
৩:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাঙ্গামাটিতে চাঁদের গাড়ি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১

রাঙ্গামাটিতে চাঁদের গাড়ি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১

রাঙ্গামাটিতে চাঁদের গাড়ি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১

বিএনএ,রাঙ্গামাটি:রাঙ্গামাটি সদর উপজেলায় চাঁদের গাড়ি(জীপ)ও মোটরসাইকেরের মুখোমুখী সংঘর্ষে উসিমং মারমা(৪০) নামে একজন নিহত হযেছে।সোমবার(১ ফেব্রুয়ারি)সকালে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি ইউনিয়নের দেপ্পাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উসিমং মারমা রাঙ্গামাটির জুম ফাউন্ডেশন নামের একটি এনজিও’র কর্মী এবং  চন্দ্রঘোনার তালুকদার পাড়ার পিতাউ মারমার ছেলে।

স্থানীয়রা জানান, উসিমং মোটরসাইকেল নিয়ে কাপ্তাই থেকে রাঙ্গামাটি কর্মস্থলে যাচ্ছিলেন।পথে বিপরীত দিক থেকে চাঁদেরগাড়ি নামে পরিচিত একটি জিপ গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই উসিমং মারা যান।

রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কবির হোসেন জানান,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ এবং গাড়ি দুটি জব্দ করা হয়েছে।এ ঘটনায় থানায় এখনও পর্যন্ত কেউ অভিযোগ দাখিল করেনি বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী