28 C
আবহাওয়া
১:৫৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » খালেদা জিয়ার জানাজা স্থলে ভোর থেকে মানুষের ঢল

খালেদা জিয়ার জানাজা স্থলে ভোর থেকে মানুষের ঢল


বিএনএ, ঢাকা : রাজধানীর সংসদ ভবন এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা বুধবার(৩১ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত হবে। তার জানাজায় অংশগ্রহণ করার জন্য এবং তাকে শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন সাধারণ মানুষ।

ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহসহ বিভিন্ন জেলা থেকে আসা মানুষরা সকাল চারটায় থেকেই আসতে শুরু করেছেন। অনেকেই কালো ব্যাজ পরে শোক প্রকাশ করছেন।

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষ জানাজা স্থলে আসছে। যা তার রাজনীতির দীর্ঘদিনের প্রভাব এবং জনপ্রিয়তার প্রমাণ বলে মনে করা হচ্ছে।

জানাজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে।

নিরাপত্তার কারণে খালেদা জিয়ার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের আশপাশে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সরকার থেকে ঘোষণা এসেছে, খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ