27 C
আবহাওয়া
৯:১৩ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » সোলাইমানি হত্যায় ছয় দেশ জড়িত: ইরান

সোলাইমানি হত্যায় ছয় দেশ জড়িত: ইরান


বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের মানবাধিকার কমিশনের মহাসচিব কাজেম গরিবাবাদি বলেছেন, ২০২০ সালের ৩ জানুয়ারি লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার সঙ্গে আঞ্চলিক তিনটি দেশ এবং বাইরের আরো তিনটি দেশ জড়িত ছিল। এই সন্ত্রাসী হামলায় জড়িত অপরাধীদের তালিকার শীর্ষে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যার দ্বিতীয় বার্ষিকীর আগ মুহূর্তে বুধবার (২৯ ডিসেম্বর) কাজেম গরিববাদি এসব কথা বলেছেন। তিনি বলেন, মার্কিন সরকার যেহেতু ওই হত্যাকাণ্ড সংঘটিত করেছে সে কারণে এর সঙ্গে জড়িত বেশিরভাগ অপরাধী আমেরিকার নাগরিক।

ইরানের মানবাধিকার কমিশনের মহাসচিব আরো জানান, জেনারেল সোলাইমানি হত্যার সঙ্গে জড়িত ১২০ জন অপরাধীকে এ পর্যন্ত চিহ্নিত করা হয়েছে, ৪০ জনের বেশি অপরাধির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং এই মামলা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নয়টি দেশে বিচার বিভাগীয় প্রতিনিধি পাঠানো হয়েছে।

কাজেম গরিববাবাদি বলেন, জেনারেল সোলাইমানি এবং ইরাকের পপুলরার মোবিলাইজেশনের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল- মুহান্দিসের ঘৃণ্য হত্যাকাণ্ডের জন্য প্রধান দায়ী ব্যক্তি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এইসব অপরাধীকে গ্রেপ্তার করার জন্য আন্তর্জাতিক সদিচ্ছা এবং ইন্টারপোলের সহযোগিতা প্রয়োজন।  (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ