28.3 C
আবহাওয়া
১:৫৯ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে লিফটের গর্তে শিশুর মরদেহ

চট্টগ্রামে লিফটের গর্তে শিশুর মরদেহ

শিশুর মরদেহ

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের খুলশীতে একটি নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে বর্ষা নামে ৫ বছর বয়সী এক মেয়েশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে কুসুমবাগ আবাসিক এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

বর্ষা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিকেল চারটা থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর একটি নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সেখানে পানি জমে ছিল।

তিনি আরও বলেন, ‘শিশুটি কীভাবে সেখানে গেলো, কীভাবে তার মৃত্য হয়েছে আমরা সেটি তদন্ত করছি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ