30 C
আবহাওয়া
১:৫৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » খালেদা জিয়ার জানাজা উপলক্ষ্যে অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রোরেল

খালেদা জিয়ার জানাজা উপলক্ষ্যে অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রোরেল

মেট্রোরেল

বিএনএ, ঢাকা : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে বুধবার অতিরিক্ত মেট্রোরেল চলাচল করবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে আগামীকাল ৩১ ডিসেম্বর (বুধবার) ডিএমটিসিএল নিয়মিত সময়সূচির অতিরিক্ত বিশেষ মেট্রো ট্রেন সার্ভিস পরিচালনা করবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ