18 C
আবহাওয়া
১০:৩৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৯, ২০২৫
Bnanews24.com
Home » মেট্রোরেলের ছাদে দুই ব্যক্তি, সাময়িকভাবে বন্ধ চলাচল

মেট্রোরেলের ছাদে দুই ব্যক্তি, সাময়িকভাবে বন্ধ চলাচল


বিএনএ, ঢাকা : বাংলাদেশ সচিবালয় স্টেশনের মেট্রোরেলের ছাদের ওপর দুই কিশোর উঠে পড়ার ঘটনা ঘটেছে। এতে মেট্রোরেল চলাচল আজকের মতো বন্ধ ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রোববার (৩০ নভেম্বর) রাতে সংস্থাটির অফিশিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

ওই পোস্টে বলা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদের ওপর ২ জন উঠে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

পরে আরেকটি পোস্টে জানানো হয়, বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ২টি কারের মধ্যবর্তী স্থানে ২ জন উঠে পড়ায় মেট্রোরেল চলাচল রাত ৮ টা ২ মিনিট থেকে বন্ধ করা হয়। আজকের অবশিষ্ট সময়ের জন্য ট্রেন আর চলাচল করবে না। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ