25 C
আবহাওয়া
৫:০০ অপরাহ্ণ - ডিসেম্বর ৮, ২০২৫
Bnanews24.com
Home » পেট্রোল দিয়ে কনটেন্ট বানাতে গিয়ে দগ্ধ আল-আমিন

পেট্রোল দিয়ে কনটেন্ট বানাতে গিয়ে দগ্ধ আল-আমিন


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুরের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন আগুন নিয়ে কনটেন্ট তৈরি করতে গিয়ে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। পরিস্থিতি গুরুতর হওয়ায় তাকে রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

গত শুক্রবার সকালে উপজেলার দাড়িয়াপুর ইটখলার মোড় এলাকায় একটি কৃত্রিম চৌবাচ্চায় মাচা বানিয়ে আগুন পোহাতে পোহাতে গোসলের দৃশ্য ধারণের চেষ্টা করছিলেন আল-আমিন। কনটেন্টের অংশ হিসেবে তিনি পানিতে পেট্রল ঢালেন। তবে নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি পেট্রল ঢেলে ফেলায় আগুন একসময় নিয়ন্ত্রণের বাইরে উঠে যায়। মুহূর্তেই তার শরীর দগ্ধ হতে শুরু করে।

তার সহকারীরা জানান, আগুনের তীব্রতা বুঝতে পেরে তিনি দ্রুত পানিতে ঝাঁপ দেন। তারপরও রক্ষা পাননি। শরীরের প্রায় ৩৫–৪০ শতাংশ দগ্ধ হয়। প্রথমে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় রেফার করেন।

বারডেম হাসপাতালের সিসিইউতে এখন তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন কনটেন্ট ধারাভাষ্যকর আজাদ হোসেন জনি। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন বলেও জানান তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ