26 C
আবহাওয়া
৯:৪৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ডিগ্রির চর বাজার এলাকায় ইজিবাইকের ধাক্কায় মোহাম্মদ মোস্তাকিম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সোয়া ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিম স্থানীয় এক মাদরাসার শিক্ষার্থী ছিল।

মোস্তাকিমের মা সোনিয়া আক্তার বলেন, সকালে মাদরাসায় যাওয়ার পথে নারায়ণগঞ্জের ডিগ্রির চর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ইজিবাইক আমার সন্তানকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

 

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ