21 C
আবহাওয়া
৫:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে নবী হত্যা : ২ জনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে নবী হত্যা : ২ জনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে নবী হত্যা

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে পতেঙ্গা থানায়  আব্দুল নবী নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে দুই জনের মৃত্যুদণ্ড, দুই আসামির যাবজ্জীবন ও চার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলামের আদালত এ দণ্ড দেন ।

মৃত্যুদণ্ডে দণ্ডিতরা হলেন- বাদশা মিয়া (৫২) ও মহি উদ্দীন (৪১)। যাবজ্জীবন দণ্ডিতরা হলেন- আব্দুল বারেক (৬১) ও হুমায়ুন কবির (৩৮)। দণ্ডিতরা হলেন- সাইদুল হক, খায়রুল আলম, জেসমিন আক্তার ও লিপি আক্তার।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৭ মে সন্ধ্যা ৭টায় পতেঙ্গা থানার কাঠগড় বাজারের পাশে সীমানা প্রাচীর নির্মাণের জেরে পূর্ব পরিকল্পিতভাবে আব্দুল নবীকে (২৬) হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোটভাই জাহিদুল আলম বাদী হয়ে ২০১৫ সালের ১৮ মে পতেঙ্গা থানায় মামলা করেন।

বাদী পক্ষের আইনজীবী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন দাস গণমাধ্যমকে  বলেন, পতেঙ্গা থানার আব্দুল নবী হত্যার মামলায় বাদশা মিয়া ও মহি উদ্দীনকে মৃত্যুদণ্ড এবং আব্দুল বারেক ও হুমাইন কবিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সাইদুল হক ও খায়রুল আলমকে তিন বছরে সশ্রম কারাদণ্ড ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড। জেসমিন আক্তার ও লিপি আক্তারকে তিন মাসের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু