22 C
আবহাওয়া
২:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে কোস্টগার্ডের উদ্যোগে বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা

ফেনীতে কোস্টগার্ডের উদ্যোগে বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা

ফেনীতে কোস্টগার্ডের উদ্যোগে বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা

বিএনএ, ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলার বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড পূর্ব জোন। শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১০ টায় এ কার্যক্রম শুরু হয়।

স্মরণকালের ভয়াবহ বন্যায় বিগত কয়েক দিন যাবৎ ফেনী জেলার ফুলগাজী উপজেলার বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন কর্তৃক ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সকাল ১০ টা থেকে ফুলগাজী উপজেলায় বন্যার্তদের সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে সর্বমোট ৮৬৮ জন অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করে কোস্টগার্ড পূর্ব জোন।

এসময় মেডিকেল দলের প্রতিনিধি হিসেবে সার্জন লেঃ কমান্ডার মো. নাজমুল আকতার ফেরদৌস, এমপিএইচ, এএমসি উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু