27 C
আবহাওয়া
৮:৩৬ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » বরিশাল মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার বিচার চেয়ে মানববন্ধন

বরিশাল মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার বিচার চেয়ে মানববন্ধন


বিএনএ, বরিশালঃ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে সংবাদ সংগ্রহকালে সাত সাংবাদিকের ওপর চিকিৎসকদের হামলার বিচার চেয়ে মানববন্ধন করেছে বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি)। এ সময় ১০ দিনের আল্টিমেটাম দেন নেতৃবৃন্দ।

বুধবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই কর্মসূচি পালিত হয়।

সংগঠ‌নের সভাপ‌তি স্বপন খন্দকা‌রের সভাপ‌তি‌ত্বে মানববন্ধনে বক্তব্য দেন ব‌রিশাল প্রেসক্লাবের সা‌বেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহামুদ, রিপোর্টার্স ইউনিটির সভাপ‌তি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহা, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সাংবাদিক অপূর্ব অপু, কামরুল আহসান প্রমুখ।

বক্তারা সাংবা‌দিক‌দের ওপর হামলাকারী ডা. প্রবীর কুমার সাহা ও ডা. সৈয়দ বা‌কি বিল্লাহ‌কে বিচা‌রের আওতায় এনে স্বাস্থ্য মন্ত্রণালয়‌কে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আগামী ৯ সেপ্টেম্ব‌রের মধ্যে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচির ডাক দিবে সাংবাদিক ইউনিয়ন।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট দুপু‌রে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লে‌জে সংবাদ সংগ্রহকা‌লে সাতজন সাংবা‌দি‌কের ওপর হামলা চালায় চিকিৎসকরা। মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে র‍্যাগিংয়ের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মীকে বাঁচাতেই এই হামলা বলে অভিযোগ সাংবাদিকদের।

বিএনএ/ কাজল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ