27 C
আবহাওয়া
৬:৫০ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » হাত-পা বাঁধা শিশুর মরদেহ উদ্ধার

হাত-পা বাঁধা শিশুর মরদেহ উদ্ধার

হাত-পা বাঁধা শিশুর মরদেহ উদ্ধার

বিএনএ ডেস্ক : বাগেরহাটের মোরেলগঞ্জে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় লিমন মোল্লা (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ১০টায় উপজেলার দোনা গ বাড়ির পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লিমন দোনা গ্রামের চাল ব্যাবসায়ী ইমন মোল্লার ছেলে এবং স্থানীয় এপি কালিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

এলাকাবাসীরা জানান, লিমন কালিকাবাড়ির তার বাবার চালের দোকান থেকে সন্ধ্যার পর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়।কিন্তু সে বাড়ি না ফেরায় তাকে খোঁজ করতে থাকে পরিবার।অনেক খোঁজাখুজি করে স্থানীয় একটি বাগানে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় লিমনকে পাওয়া যায়। পরে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আমরা নিহত শিশুটির মরদেহ উদ্ধার করেছি। হত্যাকারীদের শনাক্ত ও আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ