28 C
আবহাওয়া
৮:০৫ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ওমান উপসাগরও পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরান

ওমান উপসাগরও পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরান


বিএনএ, ডেস্ক : হরমুজ প্রণালির পর এবার ওমান উপসাগরও পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওমান উপসাগর ইরানের সামরিক বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছেন দেশটির নৌবাহিনীর এক কমান্ডার।

নৌ কমান্ডার বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র তৎপরতা ও সামরিক মহড়ার মুখে মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ইরানি জলসীমা থেকে শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হয়েছে।হরমুজ প্রণালির পূর্বাঞ্চল এবং ওমান উপসাগর বর্তমানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম কৌশলগত সমুদ্রপথ। বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় ২০ শতাংশ এই সরু পথ দিয়ে পরিবাহিত হয়। সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের মতো বড় তেল রপ্তানিকারক দেশগুলো এই পথের ওপর নির্ভরশীল।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ