27 C
আবহাওয়া
২:২৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ক্যানসার আক্রান্ত হয়ে সিসিইউতে অভিনেতা রুমি

ক্যানসার আক্রান্ত হয়ে সিসিইউতে অভিনেতা রুমি

ক্যানসার আক্রান্ত হয়ে সিসিইউতে অভিনেতা রুমি

বিএনএ, ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমি। ত্রিশ বছরের বেশি সময় ধরে বিভিন্ন চরিত্রে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। দীর্ঘ এ পথচলায় অভিনয় করেছেন অসংখ্য জনপ্রিয় নাটক ও সিনেমায়। সম্প্রতি গুণী এ অভিনেতা অসুস্থ হয়ে পড়েছেন। দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে আছেন তিনি।

সেখানেই দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন আছেন এ অভিনেতা। তার অসুস্থতার বিষয়টি পরিবার পক্ষ থেকে গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

পারিবারিক সূত্র জানিয়েছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে তাকে। পরিবারের পক্ষ থেকে অভিনেতার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

রুমি বরিশালের আঞ্চলিক ভাষাতেই বেশি অভিনয় করে থাকেন। এ ভাষাতেই দর্শক হাসান, কাঁদানো। দর্শকনন্দিত অভিনেতা ওয়ালিউল হক রুমি ২৪ অক্টোবর বরগুনায় জন্মগ্রহণ করেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ও মা হামিদা হক। তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট রুমি।

রুমির অভিনয়ের শুরুটা বেইলি রোডে ‘এখন ক্রীতদাস’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ১৯৮৮ সালে। একই বছর ‘কোন কাননের ফুল’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় আগমন ঘটে। তিনি টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমায়ও। ২০০৯ সালে ‘দরিয়া পাড়ের দৌলতী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ