18 C
আবহাওয়া
৭:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে ৭টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২ 

নোয়াখালীতে ৭টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২ 


বিএনএ, নোয়াখালী: নোয়াখালীর সূবর্ণচর উপজেলায় ৭টি মোটরসাইকেলসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (৩০ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করেন সুবর্ণচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম।  এর আগে,গতকাল শুক্রবার দিনব্যাপী অভিযান  চালিয়ে সূবর্ণচর ও কবিরহাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সূবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাহাজমারা গ্রামের মো. সেলিমের ছেলে মহিন উদ্দিন (৩০) ও কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগদানন্দ গ্রামের মৃত মোজাফফর আহম্মদের ছেলে মো. লোকমান (৫১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সূবর্ণচরের জাহাজমারা গ্রামে প্রভিটা গেইট সংলগ্ন মো. সেলিমের দোকান থেকে আসামি মহিন উদ্দিনকে ৭টি চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে শুক্রবার গভীর রাতের দিকে কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন থেকে মোটরসাইকেল চুরির মুলহোতা মো. লোকমানকে আটক করা হয়। তারা চোরাই মোটরসাইকেল কিনে বিভিন্ন স্থানে বিক্রি করতেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, পরে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
বিএনএ/ রনি, ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু