18 C
আবহাওয়া
৮:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » কুবিতে পিঠা উৎসব

কুবিতে পিঠা উৎসব


বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লোক প্রশাসন বিভাগের সহযোগী সংগঠন পাবলিক এডমিনিস্ট্রেশন এসোসিয়েশনের উদ্যোগে হরেকরকমের পিঠাপুলি নিয়ে আয়োজন করা হয়েছে এক পিঠা উৎসবের।

সোমবার (৩০ জানুয়ারি) কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ সংলগ্ন কাঁঠালতলায় এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।  মোট ছয়টি স্টলে পাটিসাপটা, পানতুয়া, ভাপাপিঠা, পুলিপিঠা, সুজির বড়াসহ বিক্রি করা হয় হরেক রকমের পিঠা।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগের প্রধান মোসা. শামসুন্নাহার, বিভাগের অধ্যাপক ড. মোঃ রশিদুল ইসলাম শেখ ও ড. মাসুদা কামালসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশ বলেন, স্বল্প সময়ে সকলের প্রচেষ্টায় আমরা প্রাণবন্ত একটি পিঠা উৎসব আয়োজন করতে পেরেছি। এই উৎসব আয়োজনে যারা পরিশ্রম করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

বিএনএ/ হাবিবুর রহমান,ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু