30 C
আবহাওয়া
১২:৪৬ অপরাহ্ণ - জুলাই ৭, ২০২৬
Bnanews24.com
Home » মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুত, নিহত ১৩

মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুত, নিহত ১৩


বিএনএ, বিশ্বডেস্ক : মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জন  মারা গেছে। এছাড়া আহত হয়েছে আরও ৯৮ জন। স্থানীয় সময় রোববার (২৮ ডিসেম্বর) মেক্সিকোতে ২৫০ জন যাত্রী বহনকারী একটি ট্রেন আংশিকভাবে লাইনচ্যুত হয়ে যায়।

মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, দক্ষিণ ওয়াক্সাকা রাজ্যে ভ্রমণের সময় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। নৌবাহিনী প্রাথমিকভাবে ২০ জন আহত হওয়ার খবর জানিয়েছিল। কিন্তু কয়েক ঘন্টা পরে এক বিবৃতিতে ঘোষণা করা হয় যে, ৯৮ জন আহত হয়েছেন এবং দুর্ভাগ্যবশত ১৩ জন প্রাণ হারিয়েছেন।

দক্ষিণ-পূর্ব মেক্সিকোর উন্নয়নের জন্য তৎকালীন প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরের অধীনে একটি প্রধান অবকাঠামো প্রকল্প হিসেবে ২০২৩ সালে এই রেললাইনটি উদ্বোধন করা হয়েছিল।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ