18 C
আবহাওয়া
৮:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপি-যুবলীগের সমাবেশ : ফেনীতে ১৪৪ ধারা জারি

বিএনপি-যুবলীগের সমাবেশ : ফেনীতে ১৪৪ ধারা জারি


বিএনএ, ফেনী: ফেনী শহরের ওয়াপদা মাঠে বিএনপি-যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, ওয়াপদা মাঠে মঙ্গলবার বিএনপির সমাবেশ করার কথা ছিল। অনিবার্যকারণ বশত তা স্থগিত করা হয়। বুধবার একই স্থানে সমাবেশ করতে বিএনপির আবেদনটি পুলিশ বিভাগে প্রেরণ করা হয়।  কিন্তু প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি। অন্যদিকে জেলা যুবলীগ উক্ত স্থানে কর্মীসমাবেশের জন্য অনুমতি চায়। একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় পরিস্থিতি স্থিতিশীল রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, ফেনীর ওই মাঠে বিএনপি বা যুবলীগের সমাবেশের বিষয়ে আমরা অবহিত নই। পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার পর আমরা বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এবিষয়ে ঊর্ধ্বতনদের নির্দেশনা মোতাবেক আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু