25.8 C
আবহাওয়া
৬:৩১ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » পাগলায় বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মী গ্রেফতার

পাগলায় বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মী গ্রেফতার


বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল ও জামায়েত ইসলামীর ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে গ্রেফতারকৃত আসামিদের আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শনিবার (২৮ অক্টোবর) রাতে পাগলা থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা যুবদলে সাবেক সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম রনি, পৌর যুবদলে যুগ্ন-আহবায়ক মহিউদ্দিন সুমন, পাগলা থানার টাঙ্গাব ইউপি জামায়েত ইসলামীর সভাপতি জাহিদুল ইসলাম, যুবদল নেতা মমিনুল হক, আব্দুল মোমেন, মুক্তার, খলিল, আবুল কালাম আজাদ, নজরুল মৃধা, জামায়েত নেতা ফারুক হোসেন, বিএনপি নেতা দিলিপ চৌহান, মনির খান, শ্রমিকদল নেতা, নজরুল ইসলাম ও কাইসার।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত শনিবার ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দেয় গ্রেফতারকৃতরা। সেখান থেকে রাতে কেউ বাস আবার কেউ ট্রেনে করে নিজ বাড়িতে ফিরছিলেন। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত প্রত্যেকেই নাশকতা মামলার আসামী ছিল বলেও জানান ওসি রাজু আহমেদ।

বিএনএ নিউজ/ হামিমুর, এমএফ/এইচ এ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?