24 C
আবহাওয়া
৭:৪৯ পূর্বাহ্ণ - মে ২, ২০২৬
Bnanews24.com
Home » মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের প্রানহানী

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের প্রানহানী


বিএনএ ডেস্ক: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় লিটন চন্দ্র দাস (৪২) নামের ভৈরবের এক যুবক নিহত হয়েছেন। তিনি ভৈরব উপজেলার সাদেকপুর গ্রামের রঞ্জিত চন্দ্র দাসের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে স্বজনরা পাগলপ্রায় ।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মালয়েশিয়ার জহর বাহরু শহরে এ দুর্ঘটনাটি ঘটে।

পারিবরিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ১০ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান লিটন চন্দ্র দাস। তিনি মালয়েশিয়ার জহর বাহরু শহরের মুদি দোকান করতেন। গত রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৪ টায় দোকান থেকে বের হয়ে সড়ক পার হওয়ার সময়ে দ্রুত গতির একটি প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায় লিটন।

নিহতের ছোট ভাই সম্পদ চন্দ্র দাস জানান, প্রতিদিনের মতো নিজের দোকানের জন্য মালামাল আনতে বের হন তিনি। পরে সড়ক পার হওয়ার সময় একটি প্রাইভেটকারের চাপায় তিনি মারা যান।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি গণমাধ্যমকে জানান, ঘটনাটি সম্পর্কে অবগত ছিলাম না। এখন অবগত হলাম। পরিবার চাইলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়া হবে।

 

বিএনএ/শাম্মী

 

 

Loading


শিরোনাম বিএনএ