27 C
আবহাওয়া
১০:৫৪ পূর্বাহ্ণ - মে ৭, ২০২৬
Bnanews24.com
Home » নরসিংদীতে ফের সংঘর্ষে যুবদল নেতা নিহত

নরসিংদীতে ফের সংঘর্ষে যুবদল নেতা নিহত


বিএনএ, ডেস্ক : নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিতে সাদেক হোসেন নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। সোমবার সকালে সদরের চরাঞ্চল আলোকবালীতে  এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সাদেক হোসেন আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের রূপ মিয়ার ছেলে এবং তিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে এলাকায় কয়েক দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে পুনরায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে সাদেক হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

উল্লেখ্য, চলতি মাসে একই ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পৃথক সংঘর্ষের ঘটনায় এর আগে ইদন মিয়া ও ফেরদৌসী বেগম নামে আরো দুজন নিহত হন। আজকের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়াল।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ