27 C
আবহাওয়া
১০:৫৬ পূর্বাহ্ণ - মে ৭, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুক হামলায় নিহত ৪

যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুক হামলায় নিহত ৪


বিএনএ বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগানে  গির্জায় গুলি ও অগ্নি সংযোগের ঘটনায় ৪ জন নিহত হয়েছে। এর মধ্যে হামলাকারীও রয়েছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন অন্তত আটজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সময় রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটে পুলিশ হামলার বিষয়ে প্রথম ফোন কল পায়। গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের পুলিশ প্রধান উইলিয়াম রেনেই প্রেস কনফারেন্সে এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ প্রধান রেনেই জানান, খবর পাওয়ার মাত্র আট মিনিটের মধ্যেই পুলিশ চার্চের গাড়ি পার্কিং এলাকায় হামলাকারীর মুখোমুখি হয়। তাকে গুলি করে হত্যা করা হয়।

নিহতদের মধ্যে সন্দেহভাজন টমাস জ্যাকব স্যানফোর্ডসহ ছাড়াও আরও দুইজন রয়েছেন।

প্রাথমিকভাবে মৃতের সংখ্যা চার বলা হলেও পরে পুলিশ প্রধানের দেওয়া তথ্য অনুযায়ী, দুইজন সাধারণ মানুষ এবং সন্দেহভাজন হামলাকারী স্যানফোর্ডসহ মোট তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

পুলিশ প্রধান রেনেই জানান, এই মুহূর্তে পুরো কমিউনিটি গভীরভাবে আহত এবং শোকাহত। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য একটি হটলাইন নম্বরও ঘোষণা করেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ