28 C
আবহাওয়া
১২:২৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

ছাগলনাইয়ায় রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান ক্যাম্পেইন অনুষ্ঠিত


বিএনএ, ছাগলনাইয়া : ছাগলনাইয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চক্ষু ও ব্লাড ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকালে পৌর শহরের জিরো পয়েন্টে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান ক্যাম্পেইন উদ্বোধন করেন ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চক্ষু ও ব্লাড ফাউন্ডেশনের সভাপতি এইচ এম একরামুল হক রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুবেল মজুমদার’র পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আলমগীর বিএ, ফেনী-১ সাংসদের একান্ত সচিব জাফর হোসেন মজুমদার, উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি এহতেশামুল হক জাদ্দানী, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন মুন্না, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তানজিলুল হক মিয়াজি।

এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মোঃ রফিক আলী, এসএম সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আল জোবায়ের চৌধুরী জাবেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব আরাফাত, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জিয়াউল হক হানাফি প্রমুখ।

বিএনএ/আরিফ মোঃ মোদাচ্ছের হোসেন / এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ