31.4 C
আবহাওয়া
১:৪৭ অপরাহ্ণ - জুলাই ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ইরাকে সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৮

ইরাকে সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৮


বিএনএ, বিশ্বডেস্ক : সৌদি আরব ও যুক্তরাষ্ট্র ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর যৌথ বিমান হামলা চালিয়েছে । বুধবার (২৯ জুলাই) ভোরে চালানো এই হামলায় ইরাকের আধা সামরিক বাহিনী ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’ (পিএমএফ)-এর অন্তত ৮ জন সদস্য নিহত হয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সঙ্গে সমন্বয় করে এই সুনির্দিষ্ট হামলাগুলো চালানো হয়েছে।

সৌদি আরবের রিয়াদ ও ইস্টার্ন প্রভিন্স অঞ্চলের তেল স্থাপনা লক্ষ্য করে চালানো ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে । এমনটা দাবি করেছে রিয়াদ।

সৌদি আরবের দাবি, ওই ড্রোনগুলো ইরাকের ভূখণ্ড থেকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো উৎক্ষেপণ করেছিল। বিবৃতিতে আরও বলা হয়, “সৌদি আরব কোনো উত্তেজনা চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে প্রস্তুত।”

এই উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার (৩০ জুলাই) সৌদি আরব সফরে যাওয়ার কথা রয়েছে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির। এর আগে তিনি ইরাকের মাটি ব্যবহার করে প্রতিবেশী দেশে হামলা চালানোর অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছিলেন। ইরাকি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বন্ধুপ্রতীম কোনো দেশে হামলার জন্য ইরাকি ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ