21 C
আবহাওয়া
৪:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফেনীতে অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীতে আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার

বিএনএ, ফেনী: ফেনীতে ফারুক আহমেদ (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জুলাই) শহরের পূর্ব ডাক্তারপাড়াস্থ গুলশান মঞ্জিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, নিহত ফারুক আহমেদ জেলার ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের করইয়া সর্দার বাড়ির মৃত সালেহ আহমেদের ছেলে। তিনি শহরের পূর্ব ডাক্তারপাড়া এলাকায় গুলশান মঞ্জিলে ভাড়া থাকতো বলে জানান ভবনটির মালিক মো. নজরুল ইসলাম।

এছাড়াও খোঁজ নিয়ে জানা যায়, নিহত ফারুক আহমেদ ব্যক্তিগত জীবনে দুটি বিয়ে করেন।

নিহতের দ্বিতীয় স্ত্রী পারুল আক্তার জানান, আমার স্বামীর সাথে যোগাযোগ করার জন্য তার অপর স্ত্রী উম্মে সালমা গত ২-৩ দিন ধরে মোবাইলে ফোন করে না পেয়ে গতকাল সকালে সে ডাক্তারপাড়ায় ভাড়া বাসায় যান। তিনি সেখানে গিয়ে দেখতে পান তার স্বামীর রুমের দরজা বন্ধ ও দুর্গন্ধ বের হচ্ছে। পরে তিনি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও পুলিশকে বিষয়টি অবহিত করেন।

ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হায়াত উল্যাহ বলেন, গত কয়েক দিন ফারুক আহমেদের বাসার দরজা বন্ধ ছিল। শনিবার সকাল থেকে দুর্গন্ধ বের হলে ফারুক আহমেদের স্ত্রী পারুল আক্তার পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে৷ ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নিবে পুলিশ।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন,বিএম

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু