26 C
আবহাওয়া
১০:৩৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সিদ্ধিরগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আটক ৫ 

সিদ্ধিরগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আটক ৫ 

সিদ্ধিরগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আটক ৫

বিএনএ ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় ডাচবাংলা এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ চলছে।

শনিবার(২৯ জুলাই)  দুপুর ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেনসহ পাঁচজনকে আটক করে পুলিশ। সংঘর্ষের সময় পুলিশ গুলি চালায়, টিয়ার শেল ও লাঠিচার্জ করে। সাউন্ড গ্রেনেড ছুড়ে।

জেলার বিএনপির একজন নেতা জানান, আমরা কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের সময় পুলিশ আমাদের উপর চড়াও হয়। আমাদের নেতাকর্মীদের উপর গুলি চালায়, টিয়ারশেল ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন, বিএনপি নেতা আনোয়ার হোসেনসহ ৫ জনকে আটক করে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার চাউলাউ মারমা জানান, বিএনপির নেতা-কর্মীরা বিনা অনুমতিতে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সেখানে যায়। এ সময় তর্কাতর্কির এক পর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে। এতে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল ছুড়ে।

বিএনএ/ আজিজুল, ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ