35.3 C
আবহাওয়া
৪:৫৬ অপরাহ্ণ - জুন ২৯, ২০২৬
Bnanews24.com
Home » অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব ডা. শফিকুর রহমানের

অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব ডা. শফিকুর রহমানের


বিএনএ, ঢাকা: জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ড. শফিকুর রহমান অর্থবছরের সময়সূচি পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন। তার প্রস্তাব অনুযায়ী, বর্তমানে প্রচলিত জুলাই থেকে জুন অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি থেকে ডিসেম্বর ভিত্তিক অর্থবছর নির্ধারণ করা উচিত। তিনি মনে করেন, ক্যালেন্ডার বর্ষ অনুযায়ী অর্থবছর নির্ধারণ করলে আর্থিক ব্যবস্থাপনা ও হিসাবরক্ষণ আরও সহজ ও স্বচ্ছ হবে।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, জুলাই–জুন অর্থবছর থাকার কারণে অনেক সময় কেবল বিল-সংক্রান্ত হিসাব শেষ করতেই কাজ সীমাবদ্ধ থাকে। তাই অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আনা উচিত বলে তিনি মত দেন। পাশাপাশি তিনি আরও বলেন, অর্থবছর শেষ হওয়ার অন্তত তিন মাস আগে সম্পূরক বাজেট উপস্থাপন করা প্রয়োজন।

বিরোধী দলের নেতা আরও উল্লেখ করেন, স্বল্প সময়ের মধ্যে বাজেট প্রণয়ন করা অর্থমন্ত্রীর জন্য কঠিন ছিল। তবে তিনি ও তার টিম সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে মন্তব্য করেন। বাজেট প্রস্তাবে যেসব সংশোধনের দাবি ছিল, তার কিছু গ্রহণ করা হলে দেশের গণতান্ত্রিক চর্চায় নতুন মাত্রা যুক্ত হতে পারত বলেও তিনি অভিমত দেন।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ