21 C
আবহাওয়া
৫:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক প্রেমিকের ব্ল্যাকমেইলের শিকার গৃহবধূর আত্মহত্যা

সাবেক প্রেমিকের ব্ল্যাকমেইলের শিকার গৃহবধূর আত্মহত্যা


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় সাবেক প্রেমিকের প্রতারণার শিকার হয়ে  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। ফাঁস খাওয়া ওই গৃহবধূর নাম মোরশেদা খানম মুন্নি (২৭)। গৃহবধূর পিতার দাবী, আবদুর রহিম নামে একজন সৌদি আরব প্রবাসী দীর্ঘদিন ধরে তার ব্যাক্তিগত ছবি ফাঁস করে দেওয়ার ভয় ও ব্ল্যাকমেইল করে স্বর্ণলংকার হাতিয়ে নিয়েছে।

শনিবার (২৯ জুন) সকালে উপজেলার  কাঞ্চনা ইউনিয়নের পশ্চিম গুড়গুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। শ্বশুরবাড়ির লোকজন জানায়, নিজ কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্ম ত্যা করে। পরে  পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

জানা যায়, নিহত মোরশেদা খানম মুন্নি উপজেলার কাঞ্চনা ইউনিয়নের পশ্চিম গুড়গুড়ি এলাকার সৌদি আরব প্রবাসী নূর নবীনের স্ত্রী। তার আট বছর বয়সী একটি ছেলে ও চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

নিহত গৃহবধূর বাবা মোহাম্মদ ইউনূস বলেন, বিয়ের আগে উপজেলার মাদার্শা এলাকার আবদুর রহিম নামের এক যুবকের সঙ্গে তার মেয়ের পরিচয় ছিল। বিয়ের পর থেকে আবদুর রহিম তার মেয়ের ব্যক্তিগত কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেন। এরপরও স্বজনদের এসব ব্যক্তিগত ছবি পাঠিয়ে হয়রানি করে আসছিলেন। এর জের ধরে মানসিক যন্ত্রণা থেকে তার মেয়ে আত্মহত্যা করেছেন। অভিযুক্ত আবদুর রহিমও একজন সৌদি আরব প্রবাসী বলে জানা যায়।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক চৌধুরী বলেন, গৃহবধূর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় থেকে ওই নারী আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত চলছে।

বিএনএনিউজ/নাবিদ, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু