21 C
আবহাওয়া
৫:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ট্রেন চলাচল স্বাভাবিক

চট্টগ্রামে ট্রেন চলাচল স্বাভাবিক

চট্টগ্রামে ট্রেন চলাচল স্বাভাবিক

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরের দেওয়ান হাট এলাকায় রেললাইনের পাশে পুরোনো টায়ারের গোডাউনে আগুন লাগে। এতে সতর্কতায় চট্টগ্রাম স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। দেড় ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল পৌনে ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় দেওয়ান হাট ওভার ব্রিজের নিচে পোস্তার পাড় এলাকার ওই গোডাউনে আগুন লাগে। এরপর দুপুর সোয়া ১টার দিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে আগুন নিয়ন্ত্রণে আসায় বিকেল পৌনে ৩টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

চট্টগ্রাম স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর দেড়টার দিকে আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, পুরোনো টায়ারের গোডাউনে আগুন লেগেছে। দুপুর ১২টা ৩৫ মিনিটে খবর পেয়ে ৪টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আগুনের তীব্রতার কারণে নেভাতে হিমশিম খেতে হচ্ছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু