30 C
আবহাওয়া
১০:৫৭ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সাজেকে মাহিন্দ্রা গাড়ি খাদে পড়ে চালক নিহত

সাজেকে মাহিন্দ্রা গাড়ি খাদে পড়ে চালক নিহত

সাজেকে মাহিন্দ্রা গাড়ি খাদে পড়ে চালক নিহত

বিএনএ, রাঙামাটি: রাঙামাটির মেঘের রাজ্য সাজেকে পণ্যবাহী মাহিন্দ্রা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে চালক নিহত হয়েছেন। ২৯ মার্চ (শুক্রবার) দুপুরে সাজেকের কংলাক পাহাড়ে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত চালক মোহাম্মদ চাঁন মিয়া (৩২) খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার রশিকনগর এলাকার তৈয়ব আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা থেকে সাজেক যাওয়ার সময় খাস্রাং রিসোর্টের সামনে প্রাণ কোম্পানির পণ্যবাহী একটি মাহিন্দ্রা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ১৫০ ফুট নিচে খাদে পড়ে যান। এতে অন্য ২ জন লাফ দেওয়ায় বেঁচে যায় এবং ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান খান বলেন, সাজেকে মাহিন্দ্রা গাড়ি খাদে পড়ে ঘটনাস্থলে চালক নিহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/ বিএম/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ