18 C
আবহাওয়া
৮:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » কুবিতে পাবলিক স্পিকিং এন্ড ডিবেট বির্তক কর্মশালা অনুষ্ঠিত

কুবিতে পাবলিক স্পিকিং এন্ড ডিবেট বির্তক কর্মশালা অনুষ্ঠিত

কুবিতে পাবলিক স্পিকিং এন্ড ডিবেট বির্তক কর্মশালা অনুষ্ঠিত

বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নৃবিজ্ঞান বিভাগের সহযোগী সংগঠন ডিবেটিং ক্লাব অব এনথ্রোপলজির আয়োজনে ‘পাবলিক স্পিকিং এন্ড ডিবেট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ৫০১ নং রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ডিবেটিং ক্লাব অব এনথ্রোপলজির আহ্বায়ক অমিত দত্তের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অনিন্দ্য রহমান। এসময় বির্তকের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন তিনি।

ক্লাবের সদস্য সচিব মো. হাবিবুর রহমানের সঞ্চলনায় বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি মোহাম্মদ আইনুল হক, সহকারী অধ্যাপক হাসেনা বেগম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি আল নাঈম। এসময় বিভাগের বিভিন্ন ব্যাচের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিএনএ/হাবিবুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু