27 C
আবহাওয়া
৭:১২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ভোটের মাঠে হিরো আলমের সঙ্গে মুনমুন

ভোটের মাঠে হিরো আলমের সঙ্গে মুনমুন

হিরো আলম

বিনোদন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় বহুল চর্চিত নাম হিরো আলম। অতীতের মতো এবারো সংসদ নির্বাচনে অংশ নিয়ে আলোচিত। বগুড়ার উপ-নির্বাচনে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। একতারা প্রতীকে তার জন্য ভোট চাইলেন চিত্রনায়িকা মুনমুন।

শুক্রবার রাতে বগুড়া শহরের সাতমাথা এলাকায় হিরো আলমকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যায় মুনমুনকে। মুনমুন শহরের সাতমাথায় রাত ২টা থেকে আড়াইটা পর্যন্ত প্রচারণা চালান।

একতারা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে চিত্রনায়িকা মুনমুন বলেন, “উত্তরবঙ্গ এসেছিলাম। হিরো আলম স্নেহের ছোট ভাই। ও বলল ‘আপু, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, একটু এসে দোয়া দিয়ে যান।’ ওর কথা ফেলতে পারিনি। ব্যস্ততার মধ্যেও ওর জন্য ভোট চাইতে এসেছি। হিরো আলম প্রান্তিক পরিবার থেকে উঠে আসা মানুষ। কিং অব রুট লেভেল। প্রান্তিক মানুষের কষ্ট সে ভালোভাবে বোঝে। সে মানুষের জন্য কাজ করতে চায়। সে নির্বাচিত হলে প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়ন হবে।”

হিরো আলম বলেন, ‘ভোটারদের চমক দেখাতে বগুড়া শহরে একতারা মার্কার পক্ষে ভোট চেয়ে মাঠে নামবেন চিত্রনায়িকা জেসমিন। এছাড়া একতারার প্রচারণায় আসছেন চিত্রনায়িকা নাসরিন, অভিনেতা কাবিলাসহ অনেক চলচ্চিত্রশিল্পী।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা