26 C
আবহাওয়া
৮:৫১ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে গ্রুপ সেরা বসুন্ধরা

চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে গ্রুপ সেরা বসুন্ধরা

চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে গ্রুপ সেরা বসুন্ধরা

বিএনএ, স্পোর্টস ডেস্ক : ফেডারেশন কাপে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে উঠল বসুন্ধরা কিংস। অন্যদিকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম আবাহনীও।

সোমবার (২৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে  সি গ্রুপের ম্যাচে খেলতে নেমে দুই দলই সামল তালে লড়তে থাকে। প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টি বক্সের ভেতরে গোলরক্ষকের একা পেয়েও গোল করেতে পারেনি মাহবুবুর রহমান সুফিল। ফলে গোল শূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ।

খেলার ৪৯ মিনিটে গোলের দেখা পায় বসুন্ধরা।  রবসন ডি সিলভার নেয়া কর্নার এগিয়ে এসে ফিস্ট করতে চেয়েছিলেন চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক নাঈম। কিন্তু বলের ফ্লাইট মিস করায় হেড দিয়ে গোল করেন বসুন্ধরার আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল অস্কার।

খেলার ৬১ মিনিটে গোল পরিশোধের সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় চট্টগ্রাম আবাহনী। পেনাল্টি বক্সের বাম দিক দিয়ে রাকিব হোসেনের বাড়ানো ক্রস পায়ের টোকা দিতে ব্যর্থ হন মান্নাফ রাব্বি। ফলে সহজ গোলের সুযোগ হাত ছাড়া হয়। ৬৭ মিনিটে আরও একটি সুযোগ পায় চট্টগ্রাম আবাহনী। পেনাল্টি বক্সের বাম দিক দিয়ে রকি ক্রস বাড়ান চার্লস দিদিয়ের দিকে। তবে বল তার কাছে যাওয়া আগেই বসুন্ধরার ডিফেন্ডার কর্নারের বিনিময়ে বিপদমুক্ত করেন।

শেষ পর্যন্ত ১-০ গোলে শেষ হয় খেলা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ