23 C
আবহাওয়া
১২:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে

আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে


বিএনএ ডেস্ক: সারা দেশে আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে। তবে কোথাও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে না বলে জানিয়েছে পেট্রোবাংলা।

মার্কিন কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি ’ও দেশের ‘সামিট এলএনজি’ ভাসমান টার্মিনাল দিয়ে আমদানি করা গ্যাস জাতীয় গ্রিডে দেয়। গত বছর ‘সামিট এলএনজি’ ডিসেম্বরে রক্ষণাবেক্ষণে গেলেও, এবার নভেম্বরের শুরুতেই তা করছে ।

পেট্রোবাংলার পরিচালক (অপারেশন এন্ড মাইন্স) মোঃ শোয়েব বলেন, রক্ষণাবেক্ষণ কাজে বুধবার থেকে টানা ৪ দিন সময় লাগবে। কাজ চলাকালীন গ্যাসের সরবরাহ ৩শ’ ২০ মিলিয়ন ঘনফুট কমবে। তাই জাতীয় গ্রিডে ২ হাজার ২শ’ ৫০ মিলিয়ন ঘন ফুট গ্যাস সরবরাহ থাকবে। ফলে, কিছু কিছু এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

পেট্রোবাংলা গত ১ নভেম্বরই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে, বুধবার থেকে শনিবার মোট চারদিন গ্যাসের চাপ কম থাকবে ।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ গ্যাস সরবরাহ আজ থেকে বন্ধ থাকবে, এমন গুজবও ছড়িয়েছেন। তাই গ্রাহকদের আশ্বস্ত করে পেট্রোবাংলার দাবি, সরবরাহ বন্ধের কোন সুযোগ নেই। গ্রাহকরা যাতে কোনভাবেই আতঙ্কিত এবং বিভ্রান্ত না হয়।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ