29 C
আবহাওয়া
৭:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » লন্ডন থেকে ফিরলেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন

লন্ডন থেকে ফিরলেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন


বিএনএ, ঢাকা : যুক্তরাজ্যজুড়ে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে জনমনে। এ কারণে ওই দেশ থেকে কেউ বাংলাদেশে ফিরলেই তার নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং মন্ত্রিসভার অন্য সদস্যরা সচিবালয়ে এই বৈঠকে অংশ নেন।

সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ফ্লাইট চালু থাকবে। লন্ডন থেকে দেশে এলেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিনে যেতে হবে।

আসকোনা হজ ক্যাম্প ও উত্তরা দিয়াবাড়িতে সরকার এ কোয়ারেন্টাইনের ব্যবস্থা করবে। তবে যাত্রীকে সব খরচ বহন করতে হবে। এছাড়া যাত্রীদের চাহিদা অনুযায়ী ভালো মানের হোটেলের ব্যবস্থাও করা হবে। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এটা নিশ্চিত করবে।

লন্ডন থেকে বাংলাদেশে এলে কবে থেকে এই নির্দেশনা কার্যকর হবে, তা সোমবার রাতে সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠকে ঠিক করে জানিয়ে দেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী