বিএনএ, বিশ্বডেস্ক : হংকংয়ের কয়েকটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২৮ জনে দাড়িয়েছে। আগুনে পুড়ে গুরতর আহত হয়েছে আরও ৭৬ জন। এ ঘটনায় এখনো ২০০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (২৬ নভেম্বর) তাই পো জেলায় অবস্থিত আটটি ভবনের মধ্যে সাতটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। হংকংয়ের প্রশাসনিক প্রধান জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
সর্বশেষ জনশুমারি অনুযায়ী, এসব ভবনে প্রায় ৪ হাজার ৬০০ বাসিন্দা থাকতেন। তবে অগ্নিকাণ্ডের সময় ভবনগুলোতে ঠিক কতজন ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।
আগুন কীভাবে শুরু হয়েছিল তা নিয়ে তদন্ত চলছে। প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে— ভবনের বাইরের অংশে ব্যবহৃত অগ্নি-প্রতিরোধী নয় এমন সামগ্রী আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হতে পারে।
ঘটনার পর তিনজন নির্মাণ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাকে অবহেলাজনিত হত্যার সন্দেহে আটক করেছে পুলিশ।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()
