27 C
আবহাওয়া
৪:৪৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » পানি স্বল্পতায় কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যাহত 

পানি স্বল্পতায় কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যাহত 


বিএনএ, রাঙ্গামাটি : বাংলাদেশের কাপ্তাই হ্রদের পানির স্তর নিচে নেমে যাওযায়, রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সর্বনিন্ম পর্যায়ে নেমে এসেছে।

রোববার (২৭ নভেম্বর) কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী জালাল উদ্দিন জানান, “কাপ্তাই হ্রদে পানির স্তর নিচে নেমে যাওয়ার ফলে, কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে শুধুমাত্র দুই নম্বর ইউনিট হতে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে।”

তিনি আরও জানান, “এ কেন্দ্রের এক নম্বর ইউনিটের মেরামতের কাজ শেষ হয়েছে এবং যে কোন সময় এটি চালু করা যাবে। তবে, কাপ্তাই হ্রদে পানি কম থাকায়, এক নম্বর ইউনিট এবং ৩,৪ ও ৫ নম্বর ইউনিট এখনই চালু করা সম্ভব হচ্ছে না।”

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির পরিমাণ ছিল ৯০ দশমিক ০৯ ফুট মিন. সী লেভেল (এমএসএল)। হ্রদের রুল কার্ভ অনুযায়ী বর্তমানে পানি থাকার কথা ১০৬ দশমিক চার এমএসএল এবং কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।

উল্লেখ্য, পানির ওপর নির্ভরশীল কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রর পাঁচটি ইউনিট দিয়ে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়। বছরের এই মৌসুমে কাপ্তাই হ্রদে তীব্র পানির সংকটে, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি নৌ চলাচলেও বিঘ্ন ঘটে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ