21 C
আবহাওয়া
৬:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে এলজিসহ ২৩ মামলার দুই আসামি গ্রেফতার

নোয়াখালীতে এলজিসহ ২৩ মামলার দুই আসামি গ্রেফতার

নোয়াখালীতে এলজিসহ ২৩ মামলার দুই আসামি গ্রেফতার

বিএনএ, নোয়াখালী : নোয়াখালীর চাটখিলে ২৩ মামলার দুই আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২৭ নভেম্বর) দুপুর ৩টার দিকে চাটখিল পৌরসভার দশানী টগবা এলাকা থেকে পুলিশ এ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো চাটখিল পৌরসভার দশানী টগবা গ্রামের বাসিন্দা ফুয়াদ হাসান সৈকত (২৭) ও মামুন হোসেন (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মাস্টারমাইন্ড অস্ত্রধারী ফুয়াদ হাসান সৈকত ও মামুন হোসেন দেশীয় তৈরি একটি এলজি,একটি কার্তুজ,একটি চাইনিজ কুড়াল,একটি চাপাতি,দুইটি চাকু, চুরির কাজে ব্যবহৃত দুটি স্ক্রু ড্রাইভার,তিনটি প্লাস,একটি ড্রিল মেশিন,দুটি ড্রিল মেশিনের স্ক্রুসহ গ্রেফতার করে পুলিশ।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল খায়ের জানান, গ্রেফতারকৃত ফুয়াদের বিরুদ্ধে ১৪টি মামলা ও মামুনের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা হয়েছে। রোববার সকালে দুই আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতে সোপর্দ করা হবে।

বিএনএ/ গিয়াসউদ্দিন রনি,ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু