26 C
আবহাওয়া
৯:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » আরামবাগে জামায়াতকর্মী গুলিবিদ্ধ

আরামবাগে জামায়াতকর্মী গুলিবিদ্ধ


বিএনএ, ঢাকা:রাজধানীর  আরামবাগে পুলিশের গুলিতে মো. নওয়াব আলী শেখ (৬০) নামে জামায়াত ইসলামীর এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

গুলিবিদ্ধ জামায়াতকর্মী নওয়াস আলী শেখ বলেন, আমি বাগেরহাটের ফকিরহাট থেকে মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকায় আসি। শাপলা চত্বরে যাওয়ার জন্য আরামবাগ হাই স্কুলের সামনে পৌঁছালে পুলিশের ছোড়া গুলি আমার ডান পায়ে লাগে।

চিকিৎসকরা জানান, হাঁটুর নিচে গুলি লেগেছে তার। একপাশ দিয়ে গুলিটি ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। এতে হাড়ও ফ্র্যাকচার হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আরামবাগ থেকে একজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে